সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলা দুদকের

প্রকাশঃ Sep 21, 2026 - 17:00
সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলা দুদকের

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে এসব মামলা করা হয়।

দুদকের অভিযোগ, কোভিড-১৯ মহামারির সময় নিম্নমানের মাস্ক, পিপিই, হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ও সেবা কেনা এবং সরবরাহে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই ছয়টি মামলা করা হয়েছে।

দুদক জানিয়েছে, এর আগে পরিচালিত তদন্তে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের এসব অনিয়ম ও দুর্নীতিতে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

মামলাগুলোতে সরকারি অর্থের অপব্যবহার, ক্রয়প্রক্রিয়ায় অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

-স্বাধীন/এমএ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলা দুদকের
লোগো
Sep 21, 2026

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলা দুদকের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta