২৯ সেপ্টেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন

প্রকাশঃ Aug 27, 2026 - 23:35
২৯ সেপ্টেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন
প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপ চূড়ান্ত করেছে মালয়েশিয়া। আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানোর মধ্য দিয়ে শুরু হবে এই প্রক্রিয়া। 
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।
 
মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসনের প্রথম ধাপে মিয়ানমার সরকার কর্তৃক নিবন্ধিত ও চিহ্নিত ১ হাজার ৪৭৬ জন নাগরিককে ফেরত নেওয়া হবে। এই প্রক্রিয়াটি নিরাপদে সম্পন্ন করতে মিয়ানমার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এবং একটি বিশেষ হাসপাতাল জাহাজ ব্যবহার করা হবে বলেও মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।
 
মিয়ানমারের কূটনৈতিক নোটের তথ্য অনুযায়ী তারা ১ হাজার ৪৭৬ জন নাগরিককে শনাক্ত করলেও, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ১৫ আগস্ট পর্যন্ত দেশটির অভিবাসন আটক কেন্দ্রগুলোতে ১০ হাজার ৩৮৮ জন মিয়ানমারের নাগরিক আটক ছিলেন। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই আটক ব্যক্তিদের সবাইকে আইনিভাবে ‘শরণার্থী’ হিসেবে বিবেচনা করা যাবে না।
 
এদিকে, চলতি বছর শরণার্থী নিবন্ধন নথি (ডিপিপি) উদ্যোগের আওতায় ৪ হাজার ৮ জন মিয়ানমারের নাগরিককে নিবন্ধনের জন্য পাঠানো হবে। 
 
এর আগে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রথম দফায় পাঁচ হাজার জাতিগত রোহিঙ্গা শরণার্থীকে ধাপে ধাপে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার সরকার।
 
স্বাধীন/টিআর

২৯ সেপ্টেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন
লোগো
Aug 27, 2026

২৯ সেপ্টেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta