বাস্তবসম্মত ও কর্মসংস্থান উপযোগী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশঃ Sep 22, 2026 - 15:48
বাস্তবসম্মত ও কর্মসংস্থান উপযোগী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান আরও উন্নত করতে হবে। দেশের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, যে শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানের পরিবর্তে বেকারত্ব বাড়ায় এবং কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা তৈরি করতে পারে না, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

বাস্তবসম্মত ও কর্মসংস্থান উপযোগী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি
লোগো
Sep 22, 2026

বাস্তবসম্মত ও কর্মসংস্থান উপযোগী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta