আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশঃ Sep 23, 2026 - 18:33
আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি আইনের শাসন ও গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।

সাক্ষাৎকালে অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম এবং গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনের শাসন ও গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের অধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

এ সময় রাষ্ট্রপতি অ্যাটর্নি-জেনারেলকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির
লোগো
Sep 23, 2026

আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta