শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রামের টেরিবাজারে কর্মবিরতি

প্রকাশঃ Sep 26, 2026 - 16:03
শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রামের টেরিবাজারে কর্মবিরতি

চট্টগ্রামের টেরিবাজারে এক শ্রমিককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে টেরিবাজারে মালামাল লোড-আনলোড ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

টেরিবাজারের শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে টেরিবাজারের জিলানী কমপ্লেক্সের এক স্বত্বাধিকারী মুন্নার বিরুদ্ধে কয়েকজন শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা।

বিচার ও নিরাপত্তার দাবি শ্রমিকদের

সাইদুর রহমান নামে এক শ্রমিক বলেন, তাদের এক সহকর্মীকে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।

আরেক শ্রমিক বলেন, তারা কারও ব্যবসা বন্ধ করতে চান না। তবে শ্রমিকের ওপর হামলার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার নিশ্চয়তা চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।

ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ

এক ব্যবসায়ী নেতা বলেন, জিলানী কমপ্লেক্সের মালিকরা সমিতির সিদ্ধান্ত মানেন না। শ্রমিকদের ওপর হামলার অভিযোগের পর পুরো টেরিবাজারে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, বৃহস্পতিবার রাতে জিলানী কমপ্লেক্সের এক স্বত্বাধিকারী মুন্নার বিরুদ্ধে শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে শ্রমিকেরা মালামাল লোড-আনলোড বন্ধ রেখেছেন।

তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মারধরের অভিযোগের বিষয়ে জানতে জিলানী কমপ্লেক্সের স্বত্বাধিকারী মুন্নার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


-স্বাধীন/এস

শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রামের টেরিবাজারে কর্মবিরতি
লোগো
Sep 26, 2026

শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রামের টেরিবাজারে কর্মবিরতি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta