জন্মদিনে কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা

প্রকাশঃ Sep 27, 2026 - 13:47
জন্মদিনে কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে পালিয়ে যান কয়েকজন যুবক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাজিরা উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ আসতেই সরে যান উপস্থিত ব্যক্তিরা

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা দ্রুত সরে যান। পরে ঘটনাস্থলে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার আয়োজনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগেও মিছিলের অভিযোগ

এর আগে ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই মিছিলে কয়েকজনকে দেখা যায়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভিডিও বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-স্বাধীন/এস

জন্মদিনে কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা
লোগো
Sep 27, 2026

জন্মদিনে কেক কাটার আয়োজন, পুলিশ আসতেই পালালেন নেতাকর্মীরা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta