জিডি করতে থানায় গিয়ে ৪ বোতল মদসহ যুবক গ্রেপ্তার

প্রকাশঃ Sep 28, 2026 - 22:04
জিডি করতে থানায় গিয়ে ৪ বোতল মদসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় গিয়ে চার বোতল দেশীয় মদসহ ধরা পড়েছেন রুবেল রানা (৩২) নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কাজীপুর থানায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রুবেল রানা উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা জাহান সুমাইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এনআইডি হারিয়ে যাওয়ায় নির্বাচন অফিসের পরামর্শ অনুযায়ী জিডি করতে কাজীপুর থানায় যান রুবেল। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে।

তল্লাশির একপর্যায়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ২৫০ মিলিলিটারের চারটি কোল্ড ড্রিংকস ‘স্পিড’ বোতলে দেশীয় মদ পাওয়া যায়।

পরে বিষয়টি থানা থেকে উপজেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে রুবেল নিজের দোষ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে সাত দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


-স্বাধীন/এস

জিডি করতে থানায় গিয়ে ৪ বোতল মদসহ যুবক গ্রেপ্তার
লোগো
Sep 28, 2026

জিডি করতে থানায় গিয়ে ৪ বোতল মদসহ যুবক গ্রেপ্তার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta