দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৯ দিনের ছুটি

প্রকাশঃ Oct 2, 2026 - 15:07
দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৯ দিনের ছুটি

১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি পাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটির তারিখে কোনো পরিবর্তন করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।

এদিকে দুর্গাপূজার নির্ধারিত ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে সব মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন শিক্ষার্থীদের ছুটি থাকবে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজার ছুটি ২২ অক্টোবর পর্যন্ত হলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২৫ অক্টোবর (রোববার)।

অর্থাৎ, ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে ছুটি শুরু হয়ে শিক্ষার্থীরা ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি ভোগ করবে। ২৫ অক্টোবর থেকে আবার নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।

-স্বাধীন/এস

দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৯ দিনের ছুটি
লোগো
Oct 2, 2026

দুর্গাপূজায় শিক্ষার্থীদের টানা ৯ দিনের ছুটি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta