হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দলের নেতারা: মির্জা ফখরুল

প্রকাশঃ Aug 3, 2026 - 16:10
হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দলের নেতারা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধী দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। এখন একই ধরনের বক্তব্য বর্তমান বিরোধী দলের নেতাদের মুখে শোনা যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না, এমন ধারণা ভুল। ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, রাজপথে আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়। সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ হবে, সে সিদ্ধান্ত সংসদে আলোচনার মাধ্যমেই নেওয়া উচিত।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের সমালোচনা ও ভুল তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব। তবে তা সংসদের ভেতরে হলে গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় হবে।

হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দলের নেতারা: মির্জা ফখরুল
লোগো
Aug 3, 2026

হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দলের নেতারা: মির্জা ফখরুল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta