চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশঃ Aug 3, 2026 - 17:59
চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখ হারানোর ঘটনার প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে—জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এভাবে বক্তব্য দেন।

জানা গেছে, বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা হওয়ার পর তিনি মঞ্চের আড়ালে যান। প্রায় এক মিনিট পর ফিরে এসে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বক্তব্য শুরু করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবেন? নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্না দেখতেন না? তার চিকিৎসার ব্যবস্থা করতেন না?’

তার এই প্রতীকী প্রতিবাদ ছিল হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনার প্রতিবাদে।

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার সময় এইচএসসি শিক্ষার্থী আলিফ চৌধুরী চোখে গুরুতর আঘাত পান। পরে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান।

চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
লোগো
Aug 3, 2026

চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta