স্ত্রীর আত্মহত্যা মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

প্রকাশঃ Aug 3, 2026 - 19:21
স্ত্রীর আত্মহত্যা মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)কে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

সোমবার (৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ২ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।

এর আগে গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।

উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের এক ছেলে রয়েছে।

স্ত্রীর আত্মহত্যা মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
লোগো
Aug 3, 2026

স্ত্রীর আত্মহত্যা মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta