আদালতই নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Aug 5, 2026 - 19:17
আদালতই নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, তা আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাহী আদেশে (এক্সিকিউটিভ অর্ডার) কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। তবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতই নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে।’

তিনি আরও বলেন, ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় কতটুকু, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত শেষে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং বিচার নিশ্চিত করা হবে।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হওয়ার পর যদি আমরা বলতে শুরু করি—জুলাই কার, তাহলে জুলাই কারও থাকবে না। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ‘আমরা ইতোমধ্যে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে। গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘প্রত্যেকটি সাংবিধানিক সংশোধনই একটি সংস্কার। মাঠের রাজনীতি, সংস্কার কমিশন বা জাতীয় সংস্কার পরিষদ—এসবের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত কার্যকর সাংবিধানিক সংশোধন বাস্তবায়ন।’

-স্বাধীন দিগন্ত/ এমএ

আদালতই নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Aug 5, 2026

আদালতই নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta