নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন নেপালের রাষ্ট্রপতি
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
বার্তায় নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেপালের রাষ্ট্রপতি। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
রামচন্দ্র পৌডেল বলেন, ঐতিহাসিক বন্ধন ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা নেপাল-বাংলাদেশের বন্ধুত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
-স্বাধীন/ এমএ
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন নেপালের রাষ্ট্রপতি

