বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত

প্রকাশঃ Aug 7, 2026 - 12:20
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আপাতত বন্ধ। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্যআদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল এবং সিনিয়র অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান আসাদ। এ নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ (৬ আগস্ট) বৃহস্পতিবার হাইকোর্টের একটি বিভাগীয় বেঞ্চ এই আদেশ দেন। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।

আইনজীবী মনিরুজ্জামান আসাদ জানান, এর ফলে আপাতত নির্বাচন বন্ধ। অর্থাৎ আগামী ৮ আগস্ট নির্বাচন ও ভোট অনুষ্ঠিত হচ্ছে না।

এর আগে চলচিত্রের নায়ক আশরাফ উদ্দিন আহমেদ (নায়ক উজ্জ্বল)হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন।

রিটে বলা হয়, এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে আরবিট্টেশন (সালিশি) মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত বিষয়ে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে।

তার পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রিট দায়ের করা হয়েছে। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন উচ্চ আদালত।

এসটিআর

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত
লোগো
Aug 7, 2026

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta