দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ শিশু।
রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৮ শিশু। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭৫ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮৮ শিশু। এ সময়ে নতুন করে ৯৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ৯৪২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের।
হাম উপসর্গ হাম
দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

