হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩১

প্রকাশঃ Sep 1, 2026 - 17:06
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩১

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত ৭২ জনকে নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

-স্বাধীন/এমএ

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩১
লোগো
Sep 1, 2026

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩১

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta