হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশঃ Aug 25, 2026 - 17:46
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭টি শিশু।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮৬ শিশু। একই সময়ে ৮৯০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সমান সংখ্যক শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮ জন।

এ সময়ে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

-স্বাধীন/ এমএ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু
লোগো
Aug 25, 2026

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta