হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০

প্রকাশঃ Aug 26, 2026 - 15:45
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৮৫১ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ৯৮ শিশু। এ সময়ে ১ হাজার ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৫৪ শিশু।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জনের।

এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।

-স্বাধীন/ এমএ

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০
লোগো
Aug 26, 2026

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta