চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল

প্রকাশঃ Sep 1, 2026 - 18:20
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩২৪ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন ডেঙ্গুতে মারা যান। সেপ্টেম্বরের প্রথম দিন পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ৫ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৬ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৬৮৩ জন ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৮ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের ঢাকায় ২৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া দেশের অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, খুলনায় ২৪৬ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১১৪ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

-স্বাধীন/এমএ

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল
লোগো
Sep 1, 2026

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta