২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশঃ Sep 26, 2026 - 18:31
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯৯৯ জন।

এ সময়ের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় একজন করে রয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে—৩৯৪ জন। এরপর চট্টগ্রামে ২৪২, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্তের হিসাবে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। এ সময়ে ঢাকায় ৭৯ হাজার ৩১৪ জন, চট্টগ্রামে ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, খুলনায় ১২ হাজার ২৭৭, সিলেটে ১৪ হাজার ৯৩৫, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

-স্বাধীন/এমএ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
লোগো
Sep 26, 2026

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta