ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২

প্রকাশঃ Sep 22, 2026 - 19:06
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুজন এবং ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা এবং বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ১ হাজার ৭৫৩ জন, ১৫ সেপ্টেম্বর ১ হাজার ৫৯৩ জন এবং ৮ সেপ্টেম্বর ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

-স্বাধীন/এমএ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২
লোগো
Sep 22, 2026

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta