হামে প্রাণ গেল আরও ২ শিশুর, নতুন আক্রান্ত ১,৩৪৯

প্রকাশঃ Sep 22, 2026 - 16:43
হামে প্রাণ গেল আরও ২ শিশুর, নতুন আক্রান্ত ১,৩৪৯

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১ হাজার ২৫৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৯২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ১ লাখ ৮২ হাজার ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

-স্বাধীন/এমএ

হামে প্রাণ গেল আরও ২ শিশুর, নতুন আক্রান্ত ১,৩৪৯
লোগো
Sep 22, 2026

হামে প্রাণ গেল আরও ২ শিশুর, নতুন আক্রান্ত ১,৩৪৯

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta