দেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
সারা দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৮৪ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৯৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। আর এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।
-স্বাধীন/এমএ
দেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

