২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশঃ Sep 30, 2026 - 17:07
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে নতুন করে ১২৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে এখন পর্যন্ত মোট ২১ হাজার ৫১০ জনের হাম আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬৬ জন ঢাকা বিভাগের বাসিন্দা।

-স্বাধীন/এমএ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
লোগো
Sep 30, 2026

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta