হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১১০

প্রকাশঃ Oct 1, 2026 - 17:30
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১১০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ১৩২ জনের শরীরে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১০ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

এ সময়ে ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬০২ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জনে।

-স্বাধীন/এমএ

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১১০
লোগো
Oct 1, 2026

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১১০

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta