ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

প্রকাশঃ Aug 18, 2026 - 19:28
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও খুলনার একজন করে রয়েছেন। নিহত তিনজনই পুরুষ।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। তাদের মধ্যে ৪৩ জন নারী ও ৩১ জন পুরুষ।

অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬০১ জনে।

-স্বাধীন/ এমএ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
লোগো
Aug 18, 2026

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta