আগামী ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশঃ Aug 11, 2026 - 16:54
আগামী ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-১) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতির আদেশের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ১৪৩৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিস্টাব্দের তৃতীয়) অধিবেশন আহ্বান করতেছি।’

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর করা রাষ্ট্রপতির এ আদেশ অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

আগামী ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
লোগো
Aug 11, 2026

আগামী ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta