জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় সংসদে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশঃ Aug 6, 2026 - 18:00
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় সংসদে দোয়া ও মিলাদ মাহফিল

‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

-স্বাধীন দিগন্ত/ এমএ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় সংসদে দোয়া ও মিলাদ মাহফিল
লোগো
Aug 6, 2026

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় সংসদে দোয়া ও মিলাদ মাহফিল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta