নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক

প্রকাশঃ Aug 26, 2026 - 21:48
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এই সংকটময় সময়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ প্রয়োজনীয় যেকোনো সহায়তায় পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালের প্রতি শোক ও সংহতি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। পর্যটকসহ আরও অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুত্বপূর্ণ দেশ নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা এবং পূর্ণ সংহতি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এদিকে, দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালের প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

-স্বাধীন/ এমএ

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক
লোগো
Aug 26, 2026

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta