মক্কায় ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের
পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থানের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও পবিত্রতার প্রতি সব সময় পূর্ণাঙ্গ সম্মান দেখাতে হবে এবং এগুলোর সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
-স্বাধীন/এমএ
মক্কায় ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের

