এসআরবির কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ

প্রকাশঃ Sep 24, 2026 - 11:49
এসআরবির কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
ছবি: সংগৃহীত

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এই ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা গেজেট জারি করেছে। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।

কোন পদে কত ভাতা

গেজেট অনুযায়ী, এসআরবির বিভিন্ন পদে মাসিক বিশেষ ভাতার নতুন হার হলো—

মহাপরিচালক: ২৮ হাজার ৮০০ টাকা

অতিরিক্ত মহাপরিচালক: ২৬ হাজার ৪০০ টাকা

পরিচালক: ১৯ হাজার ২০০ টাকা

উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম অ্যানালিস্ট: ১৫ হাজার ৬০০ টাকা

সিনিয়র সহকারী পরিচালক, নেট প্রশাসক, ল অফিসার ও কম্পিউটার প্রোগ্রামার: ১২ হাজার টাকা

সহকারী পরিচালক, আরএমও, ভেটেরিনারি ডাক্তার, বাজেট অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী পরিচালক: ১০ হাজার ২০০ টাকা

সার্জেন্ট, এসআই ও উপসহকারী প্রকৌশলী: ৭ হাজার ২০০ টাকা

ধর্মীয় শিক্ষক: ৬ হাজার ৬০০ টাকা

এএসআই, ক্যাশিয়ার ও হিসাবরক্ষক: ৪ হাজার ৮০০ টাকা

নায়েক: ৩ হাজার ৮৮০ টাকা

অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ৪ হাজার ২০০ টাকা

কনস্টেবল ও কুক কনস্টেবল: ৩ হাজার ৯৬০ টাকা

টেকনিশিয়ান, মেস ওয়েটার, বাবুর্চি ও মশালচি: ৩ হাজার ৮৪০ টাকা

এনসি (ই), লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, ডোম ও মালি: ৩ হাজার ৬০০ টাকা

২০২৮ সাল থেকে নতুন হার

গেজেটে বলা হয়েছে, পুনর্নির্ধারিত হারে বিশেষ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসআরবিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী বিশেষ ভাতা পাবেন।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এসআরবির বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পদভেদে মাসিক বিশেষ ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে।

-স্বাধীন/এস

এসআরবির কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
লোগো
Sep 24, 2026

এসআরবির কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta