আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধাঞ্জলি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
এ উপলক্ষে জাসাসের আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান-এর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক কে এম খালেদুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সদস্য মাকসুদুর রহমান টিপু ও দীন মোহাম্মদ মন্টুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জাসাস নেতৃবৃন্দ বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য। তাঁর অকাল মৃত্যু বিএনপির নেতাকর্মী-সমর্থকসহ দেশের ক্রীড়াঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, আরাফাত রহমান কোকোর স্মৃতি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে। তাঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করার পাশাপাশি তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন তারা। এ সময় জাসাসের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রতি জাসাসের নেতাকর্মীরা গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিচারণ করেন।
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধাঞ্জলি

