রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে মির্জা ফখরুল

প্রকাশঃ Aug 21, 2026 - 18:30
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

বঙ্গভবনের দরবার হলে শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।

মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে শপথ অনুষ্ঠান। পরে স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।

এর আগে গত ২৪ জুলাই আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

-স্বাধীন/ এমএ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে মির্জা ফখরুল
লোগো
Aug 21, 2026

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে মির্জা ফখরুল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta