উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা, তালিকা প্রকাশ

প্রকাশঃ Aug 17, 2026 - 19:28
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা, তালিকা প্রকাশ

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটি জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদায়নের আগ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার যে কর্মস্থলের নাম উল্লেখ করা হয়েছে, এরই মধ্যে যদি তার দপ্তর বা কর্মস্থল পরিবর্তন হয়ে থাকে, তাহলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

এ ছাড়া পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিষয়ে পরবর্তীতে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট আদেশ সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে দাখিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

- স্বাধীন /এমএ

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা, তালিকা প্রকাশ
লোগো
Aug 17, 2026

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা, তালিকা প্রকাশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta