পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান

প্রকাশঃ Aug 18, 2026 - 16:16
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি আজই পদত্যাগপত্র জমা দেবেন।

গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। এর পরদিন, ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

-স্বাধীন/ এমএ

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান
লোগো
Aug 18, 2026

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta