সংসদে শফিকুর রহমানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দোয়া

প্রকাশঃ Sep 7, 2026 - 19:34
সংসদে শফিকুর রহমানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে বক্তব্য দেওয়ার আগে বিরোধীদলীয় নেতার জন্য দোয়া প্রার্থনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংসদে দেওয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা আমার জন্য এই সংসদে দাঁড়িয়ে মুনাজাত করেছেন। রব্বুল আলামিন আমাদের বিরোধীদলীয় নেতা, শ্বেত শুভ্র বুজুরগানে দ্বীন। তার হায়াতে তয়্যিবা আতা ফরমান। সবরে জামিল আতা ফরমান। আমি ওনার জন্য দোয়া করছি।’
এরপর তিনি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে বক্তব্য দেন।
বিরোধীদলীয় নেতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর এই দোয়ার বিষয়টি অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে আলোচনার জন্ম দেয়।


-স্বাধীন/ এস

সংসদে শফিকুর রহমানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দোয়া
লোগো
Sep 7, 2026

সংসদে শফিকুর রহমানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দোয়া

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta