পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Aug 27, 2026 - 17:36
পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এর মধ্যে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের আগে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বাড়াতে সরকার নতুন করে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। এসব পদ সৃজন করা হলে রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে। রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান ক্রয়ের মাধ্যমে এ ঘাটতি পূরণ করা হবে।

-স্বাধীন/ এমএ

পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Aug 27, 2026

পুলিশে নতুন করে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta