দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা সহায়তা দিল বাংলাদেশ

প্রকাশঃ Sep 3, 2026 - 22:01
দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা সহায়তা দিল বাংলাদেশ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতিতে চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ।

এরই অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা, অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চিঠিটি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ করে লেখা। এ সময় নেপালের ত্রাণ তহবিলে দেওয়া আর্থিক সহায়তার বিষয়টিও রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

উল্লেখ্য, নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় শোক প্রকাশ করে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

-স্বাধীন/এমএ

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা সহায়তা দিল বাংলাদেশ
লোগো
Sep 3, 2026

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা সহায়তা দিল বাংলাদেশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta