১৫ অঞ্চলে ৬০–৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নৌবন্দরে ২ নম্বর সংকেত

প্রকাশঃ Sep 20, 2026 - 10:49
১৫ অঞ্চলে ৬০–৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নৌবন্দরে ২ নম্বর সংকেত

দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

যেসব অঞ্চল সতর্কতার আওতায়

রাজশাহী

পাবনা

বগুড়া

রংপুর

দিনাজপুর

ঢাকা

টাঙ্গাইল

ময়মনসিংহ

খুলনা

যশোর

কুষ্টিয়া

বরিশাল

পটুয়াখালী

কুমিল্লা

নোয়াখালী


-স্বাধীন/এস

১৫ অঞ্চলে ৬০–৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নৌবন্দরে ২ নম্বর সংকেত
লোগো
Sep 20, 2026

১৫ অঞ্চলে ৬০–৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নৌবন্দরে ২ নম্বর সংকেত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta