পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

প্রকাশঃ Aug 23, 2026 - 22:04
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব পালনে সহায়তা করবেন।

দায়িত্বের অংশ হিসেবে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দেখভাল করবেন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়, অনিবাসী বাংলাদেশি-সংক্রান্ত কার্যক্রম এবং পররাষ্ট্রমন্ত্রীর অর্পিত অন্যান্য বিষয়।

অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

পরিপত্রে আরও বলা হয়েছে, দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। নতুন এ দায়িত্ব বণ্টন অবিলম্বে কার্যকর হবে।

-স্বাধীন/ এমএ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
লোগো
Aug 23, 2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta