উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশঃ Aug 13, 2026 - 15:01
উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হতে পারে।

এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
লোগো
Aug 13, 2026

উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta