তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

প্রকাশঃ Aug 13, 2026 - 16:05
তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অবস্থান ও অর্জনগুলো যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম ও প্রধানমন্ত্রীর কর্মসূচি তুলে ধরার বিষয়টিও আলোচনায় আসে।

এ সময় প্রধানমন্ত্রীর সফরের গণমাধ্যম ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরা এবং বিশ্ববাসীর কাছে দেশের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ড. আইরিন খান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে তথ্যমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তারা। এ ধরনের অপপ্রচার মোকাবিলায় কার্যকর যোগাযোগ কৌশল, দ্রুত ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

তথ্যমন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-স্বাধীন দিগন্ত/ এমএ

তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
লোগো
Aug 13, 2026

তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta