সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশঃ Aug 18, 2026 - 17:07
সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় সরকার। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ করে দেওয়ার কথাও জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, রাজস্ব সম্মেলনকে তিনি শুধু একটি সাধারণ সম্মেলন হিসেবে দেখছেন না। এনবিআরের কার্যক্রমের সাফল্যের ওপর সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বড় অংশ নির্ভর করে। তাই আগামী দিনে আরও সাফল্য অর্জনের দিকনির্দেশনা হিসেবে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দীর্ঘদিনের শাসন-শোষণের প্রভাব থেকে এনবিআরও মুক্ত থাকতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, নিয়ম-নীতি উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থে পৃষ্ঠপোষকতা, কারও প্রতি বিরূপ মনোভাব এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটি প্রশ্নবিদ্ধ হয়েছিল। এতে মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়।

প্রধানমন্ত্রী বলেন, এখন এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে করদাতাদের আস্থা অর্জনে দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, বৈদেশিক সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা চাপাতে চায় না সরকার। তাই অভ্যন্তরীণ রাজস্বের নতুন ক্ষেত্র ও উৎস বাড়াতে হবে।

গণমুখী উৎপাদন নীতির মাধ্যমে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জন্য উন্নত সরকারি সেবা নিশ্চিত করতে এনবিআরের দক্ষ ও কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

-স্বাধীন/ এমএ

সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী
লোগো
Aug 18, 2026

সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta