রিট খারিজের পর রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

প্রকাশঃ Aug 19, 2026 - 13:54
রিট খারিজের পর রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে। বুধবার আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বিষয়টি জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেন। গত ১৩ আগস্ট আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেছিলেন।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে এবার একাধিক প্রার্থী থাকায় ১৯৯১ সালের পর এই প্রথম ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে রিটের পর এবার আপিল বিভাগে আবেদন করায় নির্বাচন স্থগিত হবে কি না, সে বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

-স্বাধীন/ এমএ

রিট খারিজের পর রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন
লোগো
Aug 19, 2026

রিট খারিজের পর রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta