নতুন মামলায় গ্রেফতার সাবেক রেলমন্ত্রী

প্রকাশঃ Aug 30, 2026 - 16:45
নতুন মামলায় গ্রেফতার সাবেক রেলমন্ত্রী

নতুন একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানার ওই মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঘটনায় আসামি নূরুল ইসলাম সুজন জড়িত বা অভিযুক্ত হওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

পরে আসামির উপস্থিতিতে মামলাটির শুনানির জন্য দিন নির্ধারণ করেন আদালত। নির্ধারিত দিনে রোববার এ মামলায় সাবেক মন্ত্রীকে গ্রেফতার দেখানোর পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হারুন অর রশীদ। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী মোর্শেদ আলম শাহীন এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫টার দিকে আসামিদের গুলিতে তিনি আহত হন।

আহত পারভেজকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে নূরুল ইসলাম সুজনকে আটক করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো ও রিমান্ডে নেওয়া হয়। এসব মামলায় সাবেক এই মন্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন।

-স্বাধীন/এমএ

নতুন মামলায় গ্রেফতার সাবেক রেলমন্ত্রী
লোগো
Aug 30, 2026

নতুন মামলায় গ্রেফতার সাবেক রেলমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta