ইউটিউবের ভিউ গণনায় বড় পরিবর্তন, কার্যকর ২৪ আগস্ট

প্রকাশঃ Aug 19, 2026 - 15:19
ইউটিউবের ভিউ গণনায় বড় পরিবর্তন, কার্যকর ২৪ আগস্ট

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনছে। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে।

একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও। বুধবার (১২ আগস্ট) ইউটিউব তাদের অফিশিয়াল ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে।

এর আগে ভিডিওতে ভিউ গণনার ক্ষেত্রে নির্দিষ্ট সময় দেখার বিষয়টি বিবেচনায় নেওয়া হতো। নতুন নিয়মে ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ যোগ হবে। ফলে ক্রিয়েটরদের মোট ভিউ দ্রুত বাড়তে পারে। তবে শুধু ভিউ সংখ্যা দেখে কোনো ভিডিওর প্রকৃত জনপ্রিয়তা বিচার করা আগের তুলনায় কম নির্ভরযোগ্য হতে পারে।

ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর ক্ষেত্রে ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় ক্রিয়েটরদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। দর্শকের প্রতিক্রিয়া পরিমাপের ক্ষেত্রে একটি অভিন্ন মেট্রিক চালু করতেই নতুন এই নিয়ম আনা হচ্ছে।

তবে আগের ভিউ পরিমাপ পদ্ধতিও পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে না। ‘এনগেজড ভিউস’ নামে নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসে সেই তথ্য দেখতে পারবেন। ফলে কোনো ভিডিও কতবার চালু হয়েছে এবং কতবার নির্দিষ্ট সময় ধরে দেখা হয়েছে—দুটি তথ্যই আলাদাভাবে জানা যাবে।

ইউটিউব আরও জানিয়েছে, নতুন নিয়মের কারণে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো প্রভাব পড়বে না।

এর আগে গত বছর ইউটিউবের শর্টস ভিডিওতেও ভিডিও চালুর সঙ্গে সঙ্গে ভিউ গণনার পদ্ধতি চালু করা হয়েছিল।

এদিকে গত সপ্তাহে নতুন নির্মাতাদের আয়ের ক্ষেত্রে শর্ত আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ইউটিউব। ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হবে নির্মাতাদের।

-স্বাধীন/ এমএ

ইউটিউবের ভিউ গণনায় বড় পরিবর্তন, কার্যকর ২৪ আগস্ট
লোগো
Aug 19, 2026

ইউটিউবের ভিউ গণনায় বড় পরিবর্তন, কার্যকর ২৪ আগস্ট

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta