ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

প্রকাশঃ Aug 19, 2026 - 21:29
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন রোগী।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ওই ২ জনের মৃত্যু হয়। নতুন ভর্তি ৬৭১ জনকে নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২৭ জন। এ নিয়ে এ বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২৪ হাজার ৩৭৪ জন ডেঙ্গু রোগী।

নতুন ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৪৯ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ১৩৩, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৭০ এবং ময়মনসিংহ বিভাগে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গু পরিস্থিতির চিত্র পর্যালোচনায় দেখা গেছে, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়। আর চলতি আগস্ট মাসের ১৯ দিনে ইতিমধ্যেই ডেঙ্গুতে ২২ জন প্রাণ হারিয়েছেন।

এসটিআর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
লোগো
Aug 19, 2026

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta