রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

প্রকাশঃ Aug 21, 2026 - 19:48
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন নতুন রাষ্ট্রপতি।

এর আগে বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

উল্লেখ্য, গত ২৪ জুলাই আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।

-স্বাধীন/ এমএ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
লোগো
Aug 21, 2026

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta