বার অবসরের ইঙ্গিত দিলেন দি মারিয়া

প্রকাশঃ Aug 22, 2026 - 02:10
বার অবসরের ইঙ্গিত দিলেন দি মারিয়া

আন্তর্জাতিক ফুটবলকে ২০২৪ সালেই বিদায় জানিয়েছিলেন আনহেল দি মারিয়া। ক্যারিয়ারের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখেন তিনি। এরপর দীর্ঘ ১৮ বছরের ইউরোপ অধ্যায়ের ইতি টেনে গত বছর ফিরে যান শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে।

নিজের ক্যারিয়ারের শেষটাও প্রিয় ক্লাবেই রাঙানোর ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই উইঙ্গার। এবার সেই বিদায়ের সময় ঘনিয়ে আসার ইঙ্গিত দিলেন ৩৮ বছর বয়সী দি মারিয়া।

কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগে করিন্থিয়ান্সের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানান রোজারিও সেন্ট্রালের অধিনায়ক।

ম্যাচ শেষে ইএসপিএনকে দি মারিয়া বলেন, এটা খুব কঠিন একটা মুহূর্ত, সত্যিই কঠিন সময়। কারণ আমার স্বপ্নটা অন্যরকম ছিল। ইচ্ছে ছিল আরও এগিয়ে যাওয়ার। কিন্তু ফুটবল খেলাটাই এমন। এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে সামনে কী করতে চাই।

করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচটি জিততে না পারার আক্ষেপও ঝরেছে দি মারিয়ার কণ্ঠে। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম ম্যাচটা তেমন হয়নি। আমরা অনেক লড়াই করেছি, কিন্তু যেসব সুযোগ পেয়েছিলাম সেগুলো গোলে পরিণত করতে পারিনি। প্রথম লেগেই আমরা পার্থক্য গড়তে পারতাম।

তিনি আরও বলেন, কিন্তু ফুটবল খেলাটাই এমন। এখন তারা একজন খেলোয়াড় কম নিয়েও আমাদের বিপক্ষে গোল করল। মাঝে মাঝে সবকিছু নিজের মনের মতো হয় না, আর আজ আমাদের সঙ্গে ঠিক সেটাই ঘটেছে।

ম্যাচের ৫৮ মিনিটে রানিয়েলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় করিন্থিয়ান্স। তবে একজন কম নিয়েও ম্যাচের ৮০ মিনিটে ব্রেনো বিদনের গোলে এগিয়ে যায় ব্রাজিলের ক্লাবটি। শেষ পর্যন্ত সেই গোলই রোজারিও সেন্ট্রালের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।

অবসরের ইঙ্গিত দিলেও দি মারিয়ার সঙ্গে রোজারিও সেন্ট্রালের চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। গত জুনেই চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন তিনি। তাই ঠিক কবে বুটজোড়া তুলে রাখবেন, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন তারকা।

ইউরোপে ১৮ বছরের বর্ণাঢ্য অধ্যায় শেষে শৈশবের ক্লাবে ফিরে এখন পর্যন্ত ৪৩ ম্যাচ খেলেছেন দি মারিয়া। গোল করেছেন ১৪টি, সঙ্গে রয়েছে ৭টি অ্যাসিস্ট। তবে সাম্প্রতিক মন্তব্যের পর ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

এসটিআর

বার অবসরের ইঙ্গিত দিলেন দি মারিয়া
লোগো
Aug 22, 2026

বার অবসরের ইঙ্গিত দিলেন দি মারিয়া

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta