দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?

প্রকাশঃ Aug 22, 2026 - 15:33
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এর আগে সর্বশেষ ২০ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

-স্বাধীন/ এমএ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?
লোগো
Aug 22, 2026

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta